রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বিচ্ছেদের মাঝেই আদালতে নতুন আবেদন বিজয়ের স্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৯ বার

দক্ষিণি জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া চলার মধ্যেই আদালতে নতুন আবেদন করেছেন তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। বিচ্ছেদ চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিজয়ের বর্তমান বাড়িতে থাকার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সংগীতার আবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং চেন্নাইয়ে তার অন্য কোনো উপযুক্ত বাসস্থান নেই। তাই বিচ্ছেদ সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান বাসভবনে থাকার অনুমতি দেয়ার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে সংগীতা বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। পাশাপাশি বিচ্ছেদের আগপর্যন্ত ওই বাড়িতে থাকার অধিকার এবং স্থায়ী খোরপোশের দাবিও জানিয়েছেন। সংগীতার আইনজীবীর দাবি, পেশাগত ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় পারস্পরিক সম্মতিতে মর্যাদাপূর্ণ বিচ্ছেদের চেষ্টা করা হয়েছিল। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। আবেদনে আরও বলা হয়েছে, বিজয়ের আইনজীবী নাকি জানিয়েছিলেন সংগীতা যদি আদালতে বিচ্ছেদের আবেদন করেন, তাহলে তাকে ওই বাড়িতে থাকতে দেওয়া হবে না।
সংগীতা দাবি করেছেন, বর্তমানে অন্য কোনো বাসস্থান তাঁদের পরিবারের মর্যাদার সঙ্গে মানানসই নয়। তাই আদালত যেন বিচ্ছেদ চূড়ান্ত না হওয়া পর্যন্ত বা বিজয় সমমানের বাসস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত তাঁকে ওই বাড়িতে থাকার অনুমতি দেন। এরই মধ্যে সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে বিজয় ও দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট বিজয় ও সংগীতা স্বর্ণালিঙ্গমের বিয়ে হয়। সংগীতা শ্রীলঙ্কান তামিল এবং লন্ডনভিত্তিক এক উদ্যোক্তার কন্যা। দুই দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। তাঁদের ছেলে জেসন সঞ্জয় খুব শিগগিরই তামিল চলচ্চিত্রে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories