রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

শুটিং সেটে ধর্ষণের হুমকি পাওয়ার কথা জানালেন আয়েশা খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৩ বার

সম্প্রতি ধর্ষণচেষ্টা ও অনলাইন হুমকির ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী আয়েশা খান। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই তাকে যৌন হয়রানিমূলক মন্তব্য ও ধর্ষণের হুমকি দেয়া হয়। পাশাপাশি শুটিং সেটেও একবার হয়রানির শিকার হওয়ার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।
আয়েশা বলেন, ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই তার শরীর ও পোশাক নিয়ে অশালীন মন্তব্য আসে। সাধারণ টপ বা স্কার্ট পরলেও অনেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেন। এমন পরিস্থিতিতে পোস্ট করার আগে তাঁকে বারবার ভাবতে হয়।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি মানুষ চাইলেই কিছু করতে পারত, তাহলে তারা সেটাই করত। এ ধরনের মানসিকতা তাকে ভীত করে। তিনি জানান, প্রতিদিন ধর্ষণের হুমকিসহ অশ্লীল মেসেজ পান এবং ফোন খুললেই সেগুলো দেখা যায়যা এখন তার কাছে প্রায় স্বাভাবিক হয়ে গেছে।
অভিনেত্রী অতীতে এক ভয়ংকর ধর্ষণচেষ্টার ঘটনা জানান, যা আজও তাকে মানসিকভাবে ভেঙ্গে দেয়। সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, কিছু ঘটনা পুরোনো ক্ষতকে আবারও নাড়া দেয়।
অন্যদিকে শুটিং সেটে এক স্পটবয়ের মাধ্যমে হয়রানির শিকার হওয়ার ঘটনাও তুলে ধরেন আয়েশা। তিনি জানান, বিষয়টি প্রথমে বুঝতে পারেন ইনস্টাগ্রামে পাওয়া ডিএম ও ভয়েস নোট থেকে। পরে বিষয়টি পরিবারের সদস্য ও প্রযোজনা টিমকে জানালে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালে বলিউদেড় অন্যতম বক্স অফিস কাপানো সিনেমা ছিল ‘ধুরন্ধর’। আর এই সিনেমার ‘শররাত’ গানটিতে দেখা মিলেছিল আয়েশা খানের। আলোচিত আইটেম গান্টির জন্য প্রশংসা পেয়েছিলেন আয়েশা। অভিনেত্রী বর্তমানে তার কাজ নিয়ে দারুণ ব্যস্থ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories