রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি? জানালেন নিজের অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৪ বার

ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনেত্রী বুধবার (৪ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অসুস্থতা, অস্ত্রোপচার ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা।
লাইভে তানিয়া জানান, কিছুদিন আগে তার মাথার এক পাশে একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, সাধারণত এ ধরনের অপারেশনে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে, তবে তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়েছে এবং সেটি সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এই অভিনেত্রী। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন বাসায় ফিরেছেন এবং পুরোপুরি বিশ্রামে আছেন। অপারেশনের পর জ্ঞান ফেরার মুহূর্তের অভিজ্ঞতা জানাতে গিয়ে তানিয়া বৃষ্টি বলেন, চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। তখন ডাক্তারদের বলছিলাম যে আমি ঠিক আছি।
তবে অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব তাকে বিব্রত করেছে বলেও জানান তিনি। তানিয়ার ভাষ্য, অনেকেই যাচাই না করেই তার মৃত্যু বা কোমায় থাকার মতো খবর ছড়িয়ে দিয়েছেন। এ কারণেই এত দিন তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।
লাইভে নিজের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধের কারণে তার ওজন কিছুটা বেড়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে বলেও জানান তানিয়া বৃষ্টি। যদিও অসুস্থতার কারণে আগের মতো বেশি কাজ করতে পারেননি। রমজান মাসে রোজা রাখা প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রতিদিন তিন বেলা নানা ধরনের ওষুধ খেতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাই আপাতত রোজা রাখতে পারছেন না। তবে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছেন এবং বাসায় তাহাজ্জুদ নামাজ আদায় করছেন।
সবশেষে তানিয়া বৃষ্টি বলেন, এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার আশা প্রকাশ করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories