রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৭১ বার

পানির নিচে সাবমেরিনকে ভয়াবহ অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনার অংশ হিসেবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া। আগস্ট মাসের শেষ দিকে পারমাণবিক সাবমেরিন থেকে এ পরীক্ষা চালানো হবে।

শুক্রবার রুশ বার্তা সংস্থা তাস জানায়, এই মাসের শেষের দিকে উত্তরাঞ্চলীয় নৌবহরের ইয়াসিন ক্লাস সেভেরোডভিনস্ক পারমাণবিকচালিত সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হবে।

জুলাই মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা সফলভাবে অ্যাডমিরাল গোরশকভ থেকে শব্দের চেয়ে সাতগুণ বেশি দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। এটি শ্বেত সাগর থেকে ২০০ মাইলের বেশি পাড়ি দিয়ে বারেন্ট সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ওই পরীক্ষার পর থেকেই ক্ষেপণাস্ত্রটির সাবমেরিনে পরীক্ষা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সিরকন নামের এই ক্ষেপণাস্ত্রটি উদ্ভাবন করেছে এনপিও মেশিনোস্ত্রোয়েনিয়া।

এদিকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে শিগগিরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৫০০ ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেছেন, শিগগিরই রুশ সেনাবাহিনী যেসব অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হতে যাচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে— আন্তঃমহাদেশীয় ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজে স্থাপনযোগ্য শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘তেসরিকুন’ এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘এস-৫০০’।

একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীকে সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন পুতিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories