বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা ॥ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬৯ বার

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুইজন গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এরা দুজনেই মিয়ানমারের নাগরিক। নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ পরিকল্পনা করেছিলেন তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলা চালাবেন, যাতে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।

গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান করার পর থেকে তিনি সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন। সামরিক জান্তা পরবর্তীতে তাকে বরখাস্ত করে- কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন। সর্বশেষ এই ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।

অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যরা সহ আরও অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ” ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ মিলে পরিকল্পনা করছিলেন যে, জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতের ওপর হামলা করে আহত অথবা হত্যা করা কার হবে। আমেরিকার মাটিতে এই হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল।

সেখানে বলা হয়, ”বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিরাপত্তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে নিরলস চেষ্টা করে যাচ্ছে, তাকে আমরা ধন্যবাদ জানাই।”

এই বছরের শুরুর দিকে ২০ বছর বয়সী মি. হুতের অ্যাকাউন্টে চার হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন ২৮ বছর বয়সী মি. যাউ। এই অর্থ ওই হামলার পরিকল্পনার অগ্রিম হিসাবে দেয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বিবিসি বাংলা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories