রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাসা থেকে পরিচালক এম এম বেগের পচাগলা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার
বাসা থেকে পরিচালক এম এম বেগের পচাগলা মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার করা হলো ইন্ডাস্ট্রিকে একাধিক হিট সিনেমা উপহার দেয়া পরিচালকের। সপ্তাহের শুরুতে মুম্বাইয়ের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলিউডের আলোচিত নির্মাতা এম এম বেগের। তার বয়স হয়েছিল ৭০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালকের জনসংযোগ কর্মকর্তা হানি জাওয়েরি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ কর্মকর্তা জানিয়েছেন, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এম এম বেগ। চার-পাঁচদিন ধরে বাড়ি থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ তৈরি হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে পচাগলা মরদেহ দেখতে পান।
এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য গভীর রাতে কুপার হাসপাতালে নেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার। আর বলিউড পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।
প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এম এম বেগ। জে ওম প্রকাশ, বিমল কুমার ও রাকেশ রোশানের মতো প্রতিষ্ঠিতদের সঙ্গে কাজের মাধ্যমে শুরু হয়েছিল। এ সময় কয়েকটি মূলধারার সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে ‘আদমি খিলোনা হ্যায় জৈসি করনি ওয়াইস ভরনি কর্জ চুকানা হ্যায় কালা বাজার ও কিশন কানহাইয়া।
এম এম বেগ একজন নির্মাতা হিসেবে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘মাসুম গাওয়াহ’ পরিচালনা করেছেন। যদিও এটি অপ্রকাশিত রয়ে গেছে। আবার শিল্পা শিরোদকরের ‘ছোটি বাহু’ পরিচালনা করেছেন। তার মেয়ে শাহিন্দা বেগ, যিনি ইন্ডাস্ট্রিতে বেডি গুড্ডু নামে পরিচিত ছিলেন। শিশুশিল্পী হিসেবে কাজ করে খ্যাতি লাভ করেছিলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories