রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে শোকের ছায়াবলিউড অভিনেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার

সিদ্ধার্থ মালহোত্রা বাবাকে হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন। বাবা সুনীল মালহোত্রার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একাধিক পারিবারিক ছবি, যেখানে ধরা পড়েছে পরিবারের অন্তরঙ্গ মুহূর্তগুলো।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল মালহোত্রা। তিনি ভারতের মার্চেন্ট নেভিতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধের জন্য পরিচিত ছিলেন তিনি। তবে শেষকৃত্যের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পোস্টে সিদ্ধার্থ তার বাবাকে দৃঢ়চেতা ও নীতিবান মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, স্ট্রোকের পর হুইলচেয়ার-নির্ভর হয়ে পড়লেও তার বাবা কখনো ইতিবাচক মানসিকতা হারাননি। সমুদ্রে জাহাজ পরিচালনা থেকে শুরু করে অসুস্থতার সঙ্গে লড়াই প্রতিটি পর্যায়েই তিনি ছিলেন অদম্য।
অভিনেতা লেখেন, আমি আজ যা কিছু, সবই তার জন্য। বাবার সততাকেই তিনি নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। পরিবার সূত্রে জানা গেছে, সুনীল মালহোত্রা ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।
সিদ্ধার্থের শেয়ার করা ছবিগুলোতে তার মা, ভাই এবং স্ত্রী কিয়ারা আদভানি–কেও দেখা গেছে। পোস্ট প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক ও সমবেদনা জানাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই বিষয়টি অনলাইনে ট্রেন্ডিং হয়ে ওঠে, আর অভিনেতার প্রতি সমর্থন ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories