রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হোটেল থেকে নির্মাতা ডানা ইডেনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার
হোটেল থেকে নির্মাতা ডানা ইডেনের মরদেহ উদ্ধার

প্রখ্যাত ইসরায়েলি টেলিভিশন প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা ডানা ইডেন মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গ্রীকের রাজধানী এথেন্সের একটি হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হয়েছিল ৫২ বছর।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী গ্রীক পুলিশ জানিয়েছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রস্থলে সিনটাগমা স্কয়ারের কাছে একটি হোটেল কক্ষ থেকে ডানা ইডেনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। সবকিছু যাচাইয়ের পর ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন ডানা ইডেন।
এ তারকার মৃত্যুতে তার কোম্পানি ডোনা অ্যান্ড শোলা প্রোডাকশনস একটি বিবৃতিতে দিয়েছে। এতে ডানা ইডেনের মৃত্যুকে পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের জন্য গভীর বেদনার মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ডানা ইডেনের মৃত্যু কোনো ধরনের অপরাধমূলক কাজের কারণে বা ইসরায়েলি জাতীয়তা সংশ্লিষ্ট বলে যে গুজব রটানো হয়েছে, তা ভুল এবং ভিত্তিহীন। একইসঙ্গে তারকার মর্যাদা এবং তার প্রিয়জনদের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, অ্যাপল টিভির জনপ্রিয় ইসরায়েলি গোয়েন্দা থ্রিলার সিরিজ ‘তেহরান’র সহ-নির্মাতা ছিলেন ডানা ইডেন। ইরানের রাজধানীতে গোপনে কর্মরত একজন মোসাদ এজেন্টের ওপর ভিত্তি করে সিরিজটির প্রথম তিনটি সিজনের দৃশ্যধারণ করা হয়েছিল এথেন্সে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও গাজার মধ্যকার সংঘাতের পর সিরিজটির চতুর্থ সিজনের শুটিং বিলম্বিত হয়।
আন্তর্জাতিকভাবে সম্প্রচারিত সিরিজটির চতুর্থ সিজনের শুটিংয়ের জন্য গত ৪ ফেব্রুয়ারি এথেন্সে পৌঁছেছিলেন ডানা ইডেন। সিরিজটি আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত। ২০২১ সালে সেরা সিরিজের জন্য এমি পুরস্কারও লাভ করেছিল ‘তেহরান’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories