রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার

আবারও মা হচ্ছেন বুবলী। এই নিয়ে যখন চারদিকে আলোচনা। এরই মাঝে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি দোকানের উদ্বোধনে অংশ নেন শবনম বুবলী। যেখানে অভিনেত্রী মা হবার বিষয়টি এড়িয়ে গেলেও ব্যক্তিগত কথা সময় সুযোগ অনুযায়ী বললেন, এমনটা জানিয়েছেন সাংবাদিকদের।
তবে কথার ফাঁকে ফাঁকে শাকিব খান আর তার সিনেমার প্রশংসা শোনা যায় নায়িকার মুখে। বুবলী বলেন, শাকিব খানের সিনেমা মানে অনেক ধামাকা। এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন। আমি সব সময় বলি, আমাদের দেশের ফিম্ল ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, তাহলে শাকিব খান সেখানের প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমাদের প্রিন্স। তার নতুন সিনেমা প্রিন্সও আশা করি হিট হবে।
শাকিবের সঙ্গে আবারও অভিনয়ে ফিরবেন বলে আশাবাদী নায়িকা। তিনি বলেন, ব্যাটেবলে মিললে তার সঙ্গে অভিনয়ে দেখা যাবে। সামনে ভালোবাসা দিবস। বুবলীর কাছে ভালোবাসা মানে কী। এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, আমার কাছে ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস, আস্থা, সেক্রিফাইস, কম্রোমাইস। এই ব্যাপারগুলো নিয়েই ভালোবাসা।
শাকিবের থেকে পাওয়া সেরা উপহার কী। এমন কথার জবাবে বুবলী বলেন, এত বছরের পরিবার, সম্পর্ক। অনেক অনেক স্মৃতি আছে। সুন্দর সুন্দর মেমোরি আছে। অনেক উপহার দেয়া-নেয়া হয়। আমাদের স্পেশাল মুহূর্তও অনেক।
আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেবেন কিনা স্পষ্ট কিছু বলেননি শবনম বুবলী। তবে ভোট নিয়ে আশাবাদী তিনি। প্রত্যাশা রাখেন, শিল্পী হিসেবে যেন নিরাপদে কাজ করতে পারেন। নারী পুরুষ বৈষম্য যেন না থাকে। তবে যে সরকার আসুক, সবার প্রতি ভালোবাসা জানিয়েছেন নায়িকা। চান, সবাই কাঁধে কাঁধ রেখে কাজ করুক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories