রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ভারতীয় সামরিক ঘাঁটি তৈরির অভিযোগ অস্বীকার করলো মরিশাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৮ বার

মরিশাসের আগালিগা দ্বীপে ভারতের কোনো সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে না। মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথের যোগাযোগ উপদেষ্টা ক্যান আরিয়ান বলেন, সামরিক ঘাঁটি তৈরির জন্য ভারত এবং মরিশাসের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি। 

আরিয়ান এ ব্যাপারে আরও বলেন, ২০১৫ সালে মরিশাস সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন থেকে ভারতের সঙ্গে দুটি প্রকল্প চলমান আছে। এ প্রকল্পের আওতায় একটি রানওয়ে ও জেটি নির্মাণ করা হচ্ছে। তবে ভারত সামরিক বাহিনীর কাজে এগুলো ব্যবহার করবে না। এদিকে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা এই সপ্তাহের শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছে, মরিশাসের এক হাজার কিলোমিটার উত্তরে অবস্থিত আগালিগা দ্বীপে বিমান ওঠা-নামার জন্য রানওয়ে ও দুটি জেটি নির্মাণ করা হচ্ছে। সেখানে মূলত ভারতীয় সামরিক বাহিনীর ঘাঁটির জন্য এসব নির্মাণ করা হচ্ছে।

সেই সময় ভারতে সঙ্গে একটি তিন কিলোমিটার রানওয়ে ও একটি জেটি তৈরির ব্যাপারে চুক্তি হয়। এর আগে ১৯৬৫ সালে ব্রিটেনের সিদ্ধান্তে মরিশাস থেকে শাগোস দ্বীপ আলাদা হয়ে যায়। পরে ওই দ্বীপের দিয়াগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা হয়। 

অন্যদিকে, আলজাজিরার প্রতিবেদনের জেরে আগালিগা দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শাগোস দ্বীপবাসী অভিযোগ করেছে, ব্রিটেন সেখানে অবৈধ কার্যক্রম চালাচ্ছে এবং তাদের সেখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। যদিও ব্রিটেন এ ব্যাপারে জোর দিয়ে বলেছে দ্বীপটি লন্ডনের সম্পত্তি এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইজারা চুক্তি ২০৩৬ সাল পর্যন্ত নবায়ন করেছে। সূত্র: এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories