রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল ! উত্তেজনা বাড়ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৮ বার

ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেছেন, তার দেশে ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত। একইসঙ্গে তিনি তেহরানকে ‘বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে গানতেজের কাছে জানতে চাওয়া হয়, ইরানে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যা’।গানতেজ বলেন, ‘ইরান বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। এর জন্য আমাদেরকে ভবিষ্যতে একাধিক ফ্রন্টে লড়াইয়ের সক্ষমতা উন্নয়ন করতে হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আরব সাগরে ওমান উপকূলে ইসরায়েলি তেল ট্যাংকার প্রাণঘাতী হামলার শিকার হয়। ওই হামলায় দু’জন ক্রু নিহত হয়। এর পেছনে ইরান জড়িত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories