বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় স্বামীকে ফোন করে অনুরোধ করেছিলেন পরীমনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৯৯ বার

বিপুল পরিমাণ মাদকসহ নিজ বাসা থেকে বুধবার গ্রেফতার হয়েছেন ঢালিউডের গ্ল্যামারগার্ল বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি। এর পর মুখ খুলেছেন তার দ্বিতীয় স্বামী যশোরের কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভ। এর পর পরীমনি বিয়ে করলেও সৌরভের সঙ্গে বিচ্ছেদ হয়নি এখনো।

বুধবার রাতে সৌরভ বলেন, তার কাছে কয়েকদিন আগে ফোন দিয়েছিলেন পরীমনি। ফোনে পরীমনি বলেন ‘তিনি যেন কারও কাছে কিছু না বলেন।’ তখন ঢাকা বোট ক্লাবে গিয়ে ঝামেলায় পড়েছিলেন পরীমনি।

পরীমনির সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিশেষ প্রয়োজনে ওর (পরীমনি) যদি দরকার হয় তাহলে ফোন দেয়।

সৌরভের বাড়ি যশোরের কেশবপুর পৌরশহরের অফিস পাড়ায়। এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি পরীমনির সঙ্গে তার বিয়ে সংসার এবং বিচ্ছেদের কথা জানান। তার ভাষায় ‘বেপরোয়া জীবন বেছে নেয়ার কারণে তারা ২০১৪ সাল থেকে পৃথক বসবাস করে আসছেন।’ এখনও তাদের আনুষ্ঠানিক আইনগত তালাক হয়নি।

পরীমনি ১৯৯২ সালের ২৪ অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরায় শামসুন্নাহার স্মৃতি হিসাবে করেন। ছোটবেলায় মা সালমা সুলতানাকে ও বাবাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে ব্যাচেলর অফ আর্টস (বিএ) (সম্মান) এ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)য় নাচ শেখেন।

এদিকে সৌরভের দাদা বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মরিচবুনিয়া গ্রামে। ২০১১ সালে এসএসসি পরীক্ষার পর দাদাবাড়ি গিয়ে পরিচয় হয় তখনকার শামসুর নাহার স্মৃতির সঙ্গে পরিচয় হয়। তখন নানা বাড়ি থাকতেন আজকের পরীমনি। এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল তারা কেশবপুর কাজী অফিসে বিয়ে করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories