রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

এবারের আসরে গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতলেন যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে অনুষ্ঠিত হলো ৬৮তম গ্র্যামি পুরস্কারের আসর। বিশ্বসংগীতের সবচেয়ে বড় এই আসরে এবার সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছেন র‌্যাপার কেনড্রিক লামার, আর সাতটি মনোনয়ন নিয়েছেন লেডি গাগা।
রেকর্ডিং অ্যাকাডেমি এই বছর মোট ৯৫টি বিভাগে পুরস্কার দিয়েছে। প্রাক-সম্প্রচার পর্বেই ৮৬টি পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং মূল অনুষ্ঠানেই ছিল ৯টি বড় ও পারফরম্যান্সনির্ভর বিভাগ। এবারের আসরে কেনড্রিক লামার ইতিহাস গড়েছেন। তিনি ৫টি গ্র্যামি জিতে র‍্যাপারদের মধ্যে সর্বাধিক জয়ের রেকর্ড ভেঙেছেন। এর আগে এই রেকর্ড ছিল জে-জি’র হাতে, যার গ্র্যামি সংখ্যা ছিল ২৫টি। এখন কেনড্রিক লামারের গ্র্যামি সংখ্যা পৌঁছেছে ২৭-এ।
বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: লেডি গাগা ও ব্রুনো মার্স ‘ডাই উইথ আ স্মাইল’
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: লেডি গাগা ‘মেহ্যাম’
রেস্ট র‍্যাপ অ্যালবাম: কেনড্রিক লামার ‘জিএনএক্স’
রেকর্ড অব দ্য ইয়ার: কেনড্রিক লামার ও সিজা ‘লুথার’
অ্যালবাম অব দ্য ইয়ার: ব্যাড বানি ‘ডেবি তিয়ার মাস ফোতোস’
গ্র্যামিতে কেবল পুরস্কার নয়, ছিল মনোমুগ্ধকর পারফরম্যান্সও। মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং। সঞ্চালনায় শেষবারের মতো ছিলেন ট্রেভর নোয়া, যিনি টানা ষষ্ঠবার অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories