রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মিয়ানমারে জঙ্গল থেকে ৪০ টি মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১১৭ বার

মিয়ানমারে চলমান সহিংসতায় মৃত্যু থামছেনা। দেশটিতে সম্প্রতি কয়েক সপ্তাহে জঙ্গল এলাকা থেকে ৪০ টি মৃতদেহ খুঁজে পেয়েছে জান্তা সরকারের বিরুদ্ধে লড়ে যাওয়া একটি মিলিশিয়া বাহিনী এবং স্থানীয় অধিবাসীরা। এর মধ্যে কিছু মরদেহে নির্যাতনের চিহ্নও রয়েছে বলে জানিয়েছেন মিলিশিয়া বাহিনীর এক সদস্য। গণমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে একই কথা।

সাগাইং অঞ্চলে কানি শহরের আশেপাশে বিভিন্ন স্থানে লাশগুলো পাওয়া গেছে। সম্প্রতি কয়েক মাসে এই অঞ্চলে সামরিক শাসনের বিরোধীদের গড়ে তোলা মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে। আর সেখানকার জঙ্গল থেকেই এতগুলো লাশ উদ্ধারের খবরে মূর্ত হয়ে উঠেছে মিয়ানমার জান্তা সরকারের চলমান নৃশংসতার চিত্র। তবে বার্তা সংস্থা রয়র্টাস লাশ খুঁজে পাওয়ার দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। বিষয়টি সম্পর্কে জানার জন্য সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাওয়া যায়নি।

কানি মিলিশিয়া বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন, এলাকাটিতে লড়াই এখন মূলত থেমে গেছে। আরও লাশ সেখানে খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। কানি মিলিশিয়ার এই সদস্য জানান, “প্রত্যন্ত ওই অঞ্চলের বেশিরভাগ গ্রামবাসীই কাছের শহরগুলোতে পালিয়ে গেছে।” মিয়ানমারের সেনাবাহিনী এবং জান্তাপন্থি একটি মিলিশিয়া বাহিনী এলাকাটিতে প্রতিশোধমূলক হত্যাযজ্ঞ এবং লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গত ১ ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে হটিয়ে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

শক্তি প্রয়োগ করে সেনাবাহিনীর বিক্ষোভ দমনাভিযান এবং রাতারাতি গড়ে ওঠা হালকা অস্ত্রসজ্জিত স্থানীয় মিলিশিয়া বাহিনীগুলোর সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের মধ্যে পড়ে এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। মিয়ানমারের ইরাবতী পত্রিকা স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ৩০ জুলাইয়ে সাগেইং অঞ্চলের জঙ্গল এলাকায় ১৪ বছর বয়সী একজনের মৃতদেহসহ ১২ টি লাশ পাওা যায়। সবগুলো মরদেহেই ছিল নির্যাতনের চিহ্ন। এর আগে জুলাইরে শুরুর দিকে ওই এলাকারই আরেকটি গ্রামে পাওয়া গিয়েছিল ১৬ টি লাশ এবং অন্যান্য এলাকায় মিলেছিল আরও ১২ টি লাশ।

রয়টার্স গতমাসে জানিয়েছিল, অন্তত ৭ টি মরদেহ পাওয়া গেছে এবং মিলিশিয়া গোষ্ঠীগুলো আরও লাশ খুঁজছে। এরপরই এলাকাটির বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত উদ্ধার পাওয়া মোট লাশের সংখ্যা ৪০ বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মিলিশিয়া সদস্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories