শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

কিশোরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৪৮ বার

কিশোরগঞ্জে মোবাইল ফোন ফেরত না দেয়ার বিরোধের জেরে ফাহিম (২০) নামের এক বন্ধুর ছুরিকাঘাতে জয় (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের হারুয়া কলেজ-ফিসারি লিংক রোডে এ ঘটনাটি ঘটেছে। নিহত জয় শহরের হারুয়া মানিক ফকির গলির জয়নাল আবেদীনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত ফাহিম একই গলির বকুল ওরফে আদম বেপারীর ছেলে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত ফাহিমকে পুলিশ সদরের বৌলাইয়ে অভিযান চালিয়ে তার নানা বাড়ি থেকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২ আগস্ট হারুয়া কলেজ মোড়ে ফাহিমের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে যায় জয়। বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনটি আনতে জয়ের বাসায় যায় ফাহিম। কিন্তু মোবাইলটি ফেরত দেয়নি জয়। এ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে কলেজ-ফিসারি লিংক রোড এলাকায় জয়ের সঙ্গে ফাহিমের বাগবিত-া হয়। একপর্যায়ে ফাহিম তার সাথে থাকা ছোরা দিয়ে জয়ের পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এতে জয়ের পেটের ভুরি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জয়কে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আবুবকর সিদ্দিক পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ফাহিমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories