মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করব না: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য ‘অবিলম্বে আলোচনা’ চান বলেও জানিয়েছেন তিনি।
দাভোসে বক্তব্য দেয়ার সময় ইউরোপ সঠিক পথে যাচ্ছে না’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। খবর বিবিসি।
ইউরোপকে চিনতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ইউরোপকে ভালোবাসি, আমি এটিকে ভালো করতে দেখতে চাই। কিন্তু এটি সঠিক পথে যাচ্ছে না।
গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের প্রতি ‘অপরিসীম শ্রদ্ধা’ আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি (গ্রিনল্যান্ড) ‘বিশাল, প্রায় জনবসতিহীন এবং অনুন্নত, অরক্ষিত অবস্থায় বসে আছে’।
যুক্তরাষ্ট্র প্রায় ২০০ বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।
গ্রিনল্যান্ডে ডেনমার্কের কোনো চিহ্নই নেই দাবি করে ট্রাম্প বলেন, কেবল যুক্তরাষ্ট্রই এই বিশাল ভূমির, এই প্রকাণ্ড বরফখণ্ডের নিরাপত্তা দিতে পারে এবং এর উন্নয়ন করতে পারে।
এই ইস্যুতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমি অতিরিক্ত বলপ্রয়োগের সিদ্ধান্ত না নিলে আমরা কিছুই পাব না, আমরা অপ্রতিরোধ্য হব, কিন্তু আমরা তা করব না।
তিনি জোর দিয়ে বলেন, আমাকে বল প্রয়োগ করতে হবে না, আমি বলপ্রয়োগ করতে চাই না। আমি বল প্রয়োগ করব না।
এরপরই ট্রাম্প বলেন, আমেরিকা যা চাইছে তা হলো গ্রিনল্যান্ড নামের একটি জায়গা। সূত্র: বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories