রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

চীনে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৬৪ বার

করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে নাটকীয়ভাবে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। দেশটির ২৫টি শহরে নতুন করে চার শতাধিক মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এসব শহরের মধ্যে রাজধানী বেইজিংও রয়েছে। এর আগে গত বছর চীনের ৩১টি প্রদেশের ১৭টিতে করোনা শনাক্ত হয়েছিল।

বুধবার জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবার স্থানীয়ভাবে সংক্রমণের শিকার ৭১ জনকে শনাক্ত করা হয়েছে। গত জানুয়ারির পর এক দিনে সর্বোচ্চ সংক্রমণ এটি। আক্রান্তদের প্রায় অর্ধেকই নানজিং প্রদেশের জিয়াংসু এলাকার। এছাড়া হুনান প্রদেশে রয়েছে আরও ১৫ জন।স্থানীয় সময় বুধবার বিকেলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পারাপার বা যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করবে, বিনা প্রয়োজনে প্রবেশ ও বাহিরের অনুমোদন বাতিল করবে এবং জরুরি নয়, এমন ভ্রমণ বাতিল করা হবে। এছাড়া ৩১টি প্রদেশের বাসিন্দাদের বিনা প্রয়োজনে তাদের অঞ্চল না ছাড়ার, অতিঝুঁকিপূর্ণ চারটি এলাকা এবং মাঝারি ঝুঁকিপূর্ণ ১২০টিরও বেশি এলাকা ছেড়ে অন্যত্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর বাইরে নানজিং ও ইয়াংঝু প্রদেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে, বেইজিংয়ে ১৩টি রেলযাত্রা বাতিলা করা হয়েছে এবং বেইজিংয়ের ভেতরেই দূরবর্তী ২৩টি স্টেশনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories