শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

চয়নিকা চৌধুরীকে পরীমণির পাশে কাল দেখা যায়নি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৭৬ বার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণিকে গতকাল বুধবার আটকের পর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। র‌্যাব অভিযানের পূর্বমুহূর্তে ফেসবুক লাইভে এসে বিভিন্ন কথাও বলেন পরীমণি। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীমণির সাথে বরাবরই দেখা গেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। 

উত্তরা বোট ক্লাব কাণ্ডের সময় বিষয়টি আরও বেশি দৃষ্টিগোচর হয় অনেকের। পরী যখন নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত চয়নিকা চৌধুরীকে বিশেষ ভূমিকা নিতে দেখা গেছে। এমনকি পরবর্তীতে ডিবি অফিসেও গিয়েছেন পরীর সাথে। তখন পরীমণি চয়নিকাকে নিজের ‘মা’ হিসেবে অভিহিত করেন আর চয়নিকাও পরীকে নিজের মেয়ের স্নেহে গ্রহণের কথা বলেন।

জানা গেছে, বোট ক্লাব ইস্যুর শুরু থেকে বিভিন্নভাবে পরীর পরামর্শক হিসেবে ছিলেন চয়নিকা। অথচ কাল যখন পরীর বাসায় ৪ ঘণ্টা ধরে র্যাব অভিযান চালায় তখন চয়নিকাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি অনেকেরই নজরে এসেছে। শুধু তাই নয়, কেউ কেউ চয়নিকাকে নিয়ে ট্রলও করছেন ফেসবুকে। আজাদ নামে একজন লিখেছেন, ‘সেই চৌধুরী এখন কোথায়?’ কবীর নামে এক সোশ্যাল ব্লগার লিখেছেন, ‘বিপদের সময় কাউকে পাওয়া যায় না। সেই নারী নির্মাতাও আরও নেই।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে গণমাধ্যমের কাছে চয়নিকা বলেছেন, ‘অন্যদের মতো আমিও টেলিভিশন লাইভে ঘটনাটি দেখেছি। তবে পরীমণির বাসায় যাইনি। কারণ এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। তারা যা ভালো বুঝবেন, সেটাই করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories