মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ল ক্রেন, নিহত অন্তত ২২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী ট্রেনে একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল ট্রেনটি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দুর্ঘটনাস্থলে একটি উচ্চগতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত ক্রেন হঠাৎ চলন্ত ট্রেনটির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।
এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শুরুতে নিহতের সংখ্যা ১২ বলে জানানো হলেও পরে তা আরও বাড়ে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories