মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলিতে নিহত ৬, সন্দেহভাজন আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে অতর্কিত বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে ক্লে কাউন্টিতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, আলাবামা সীমান্তের কাছাকাছি ওয়েস্ট পয়েন্ট শহরে সহিংসতার ঘটনায় অনেক নিরীহ প্রাণ ঝরে গেছে। তিনি স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ-কে বলেন, তিনটি পৃথক স্থানে গোলাগুলির ঘটনায় মোট ছয়জন নিহত হন।
এ ঘটনায় মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স শেরিফ স্কট ও ক্লে কাউন্টি শেরিফ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
উত্তর-পূর্ব মিসিসিপিতে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার। সহিংস এই ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories