মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে হঠাৎ বিক্ষোভ, পরিস্থিতি উত্তপ্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার
মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে হঠাৎ বিক্ষোভ, পরিস্থিতি উত্তপ্ত

প্রতিদিনের মতো মুম্বাইতে অফিস ছুটি হয়ে গেছে। অতর্কিতে অফিস ছুটির পর বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ উপ–হাইকমিশনের একেবারে সামনে এসে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)। কোন রকম আগাম সতর্কতা ছাড়াই ভিএইচপির প্রায় শ’দেড়েক নেতা–কর্মী এসে বাংলাদেশ বিরোধী শ্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটারের কাছে চলে আসে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ভিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ (বুধবার) বিকেল পাঁচটায় অফিস ছুটি শেষে মুম্বাইয়ে বাংলাদেশের উপ–হাইকমিশনার ফারহানা চৌধুরীসহ অনেকেই মিশন ছেড়ে বাড়ির পথ ধরেন। স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটার দিকে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উল্টোদিকে অবস্থিত বাংলাদেশ মিশনে প্রবেশমুখে ভিএইচপি প্রায় দেড়শ’ নেতা–কর্মী এসে জড়ো হন।
অতর্কিতে বিক্ষোভকারীদের এমন উপস্থিতিতে সেখানে দায়িত্বপালনরত পুলিশ ভড়কে যায়। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন হাতে বাংলাদেশ মূর্দাবাদসহ নানা শ্লোগান দেয়। এক সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়।
জানা গেছে, প্রায় আধঘন্টা অবস্থানের পর পুলিশের বাধার কারণে ভিএইচপির বিক্ষোভকারীরা মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উল্টো দিকে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে থেকে চলে যায়।
প্রসঙ্গত, সম্প্রতি প্রায় নিয়মিত ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করছে উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস, আগরতলায় সহকারী হাইকমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টারের সামনে ব্যাপক হাঙ্গামা করেছে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories