বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, দেশে ভরি কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে আবারও নতুন ইতিহাস

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর সোমবার (৫ জানুয়ারি) স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন বাংলাদেশ সময় সকাল ১১টা ৮ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৬ দশমিক ৭৭ ডলারে পৌঁছায়, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৪১৩ দশমিক ৪০ ডলারে। স্পট রুপার দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়। ২০২৫ সাল রুপার জন্য ছিল রেকর্ডে মোড়ানো এক বছর, গত বছরে মূল্যবান এই ধাতুর দাম ১৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত বছর যুক্তরাষ্ট্রে রুপাকে একটি গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে ঘোষণা এবং শিল্প ও বিনিয়োগ চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ সীমাবদ্ধতা রুপার দামকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
এদিকে স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ১৮৯ দশমিক ৮৮ ডলারে পৌঁছায়। এশিয়ায় দিনের শুরুর দিকের লেনদেনে ধাতুটির দাম ৫ শতাংশের বেশি বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ভেনেজুয়েলায় অভিযানের ফলে আবারও নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়েছে। ভূরাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা পেতে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে এগুলো লাভবান হচ্ছে।
এদিকে দেশের বাজারে আজ (সোমবার) ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories