মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার

গত এক বছরে কুয়েত থেকে মোট ৩৯ হাজার ৪৮৭ জন প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে। কুয়েতের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বিতাড়িতদের বেশিরভাগের বিরুদ্ধে কুয়েতের আইন লঙ্ঘন, মাদক সংশ্লিষ্ট অপরাধ, জনশৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদেরকে কুয়েত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। যারা দেশটির নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।
এছাড়া যেসব প্রবাসী পরিবারসহ কুয়েতে বসবাস করছিলেন, তাদের ক্ষেত্রে স্পন্সর বা মূল ব্যক্তিকে বিতাড়িত করা হলে পরিবারের সদস্যদেরও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কারণ, তাদের রেসিডেন্সি মূল স্পন্সরের ওপর নির্ভরশীল ছিল।
কুয়েত সরকার জানিয়েছে, দেশটির আইন ও নিয়ম মেনে চললে প্রবাসীদের জন্য কোনো সমস্যা নেই। তবে আইন লঙ্ঘনের ক্ষেত্রে ভবিষ্যতেও নিরাপত্তা অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories