মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

মালয়েশিয়ায় শোক বইয়ে খালেদা জিয়ার প্রতি কূটনীতিকদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার
মালয়েশিয়ায় শোকবইয়ে খালেদা জিয়ার প্রতি কূটনীতিকদের শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করে মালয়েশিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন।
১ ও ২ জানুয়ারি—এই দুই দিনে বাংলাদেশ হাইকমিশনে এসে কূটনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কুয়ালালামপুরে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
শোকবইয়ে লেখা বার্তাগুলোতে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার পরিবার, স্বজন ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। কূটনীতিকরা তাদের শোকবার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার প্রভাবশালী ভূমিকার কথা উল্লেখ করেন।
শোকবার্তাগুলোতে তাকে একজন দৃঢ়চেতা ও প্রভাবশালী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করা হয়। স্মরণ করা হয় গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের কথা।
বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক পরিসরে যে আন্তরিক সহমর্মিতা ও সম্মান প্রকাশ পেয়েছে, শোকবইয়ে কূটনীতিকদের স্বাক্ষর তারই প্রতিফলন। এই আয়োজনের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মানবিক ও কূটনৈতিক সম্পর্কের একটি গভীর দিক ফুটে উঠেছে।
শোকবইয়ে স্বাক্ষর উপলক্ষে হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। হাইকমিশনের কর্মকর্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একজন সুপরিচিত ও সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে শোকবই খোলা হয়। এরই ধারাবাহিকতায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ১ ও ২ জানুয়ারি শোকবইয়ে স্বাক্ষরের আয়োজন করা হয়, যেখানে কূটনৈতিক মহল ও মালয়েশিয়ার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories