মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ইন্দোনেশিয়ায় বৃদ্ধ নিবাসে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে এক বৃদ্ধ নিবাসে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অন্তরা স্থানীয় একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আলমশাহ পে. হাসিবুয়ান জানান, রোববার রাতে ওয়েরধা দামাই নামের ওই বৃদ্ধ নিবাসের আগুন চূড়ান্তভাবে নিভানো সম্ভব হয়। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রদর্শিত ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানিয়েছে, আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে নেয়, এতে রাতের আকাশ আলোকিত হয়ে যায়। স্থানীয়রা জ্বলন্ত ভবনটি থেকে বয়স্ক মানুষদের বের করে নিয়ে আসতে সাহায্য করেন।
মানাদোর দমকল পরিষেবার প্রধান জিমি রোতিনসুলু মেট্রো টিভিকে জানিয়েছেন, নিবাসটির অধিকাংশ বাসিন্দা বৃদ্ধ, তারা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। এতে ১৬ জন মারা যান আরও তিনজন দগ্ধ হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories