বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে: মিয়ানমার জান্তা প্রধান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, দেশের নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে। দেশটিতে প্রায় পাঁচ বছর আগে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। সে সময় বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
রাজধানী নেইপিদোতে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। এটি সামরিক বাহিনী দ্বারা পরিচালিত, আমরা আমাদের নাম কলঙ্কিত হতে দিতে পারি না।
স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) কঠোরভাবে নিয়ন্ত্রণাধীন জান্তা-পরিচালিত জাতীয় নির্বাচনে ভোট শুরু হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে ইয়াঙ্গুনের কামায়ুত টাউনশিপে একটি ভোটকেন্দ্র খোলা দেখা গেছে। ২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির পরিত্যক্ত বাড়ির কাছেই ওই কেন্দ্র অবস্থিত।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সহিংসতার মুখে। ওই অভ্যুত্থানে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।
জাতিসংঘ জানিয়েছে, চলমান গৃহযুদ্ধ ও একের পর এক প্রাকৃতিক দুর্যোগ-বিশেষ করে মার্চে সংঘটিত বড় ভূমিকম্প দেশটির মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন সামরিক জান্তা দেশের খাদ্য সংকট সংক্রান্ত তথ্য গোপন করতে গবেষক ও ত্রাণকর্মীদের ওপর চাপ দিয়েছে এবং অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories