শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত তুরস্ক, ইসরায়েলের সাহায্য প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৭১ বার

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্ক। এর মধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ভয়াবহ দাবানলের আগুন নেভাতে আজারবাইজান, রাশিয়ার, ইরান ও ইউক্রেনের সহায়তা নিয়েছে। তবে দেশটি ইসরায়েলের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলের আঙ্কারার দূতাবাস এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম মিডলইস্ট আই-এর খবরে বলা হয়েছে, দাবানল নেভাতে ইসরায়েল তুরস্ককে সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে তুরস্ক ইসরায়েলের এই সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের দূতাবাস জানায়, ইসরায়েলের কর্মকর্তারা কিছুদিন আগে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দেন। জবাবে তুরস্ক ইসরায়েলকে ‘ধন্যবাদ’ প্রদান করে বলে, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

তুরস্ক সহায়তা নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আঙ্কারার ইসরায়েল দূতাবাস বলেছে, আগুন নেভাতে তারা তুরস্ককে সবসময় সহায়তা করতে প্রস্তুত। 

এর আগে তুরস্ক গ্রিস এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু জনগণের চাপের মুখে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুধুমাত্র তিনটি এয়ার ট্যাংকার গ্রহণ করেছে তুরস্ক। যেসব দেশের সঙ্গে ভালো রাজনৈতিক সম্পর্ক তুরস্ক শুধুমাত্র সেসব দেশ যেমন- রাশিয়া, ইউক্রেন, আজারবাইজান, কাতারের কাছ থেকে সহায়তা নিচ্ছে। 

গত বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলের সিরিনইয়ার বনে আগুন লাগে। পরে বাতাসের মাধ্যমে আগুন ১৩৮টি বনে ছড়িয়ে পড়ে। তুরস্কের যোগাযোগ বিষয়ক পরিচালক ফখরুদ্দিন আলতুন এক টুইট বর্তায় জানিয়েছেন, বর্তমানে ৩৫টি প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। মোট ১২৯টি বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories