সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

২ বাংলাদেশির বাজিমাত, বুঝে উঠতে পারছে না কীভাবে খরচ করবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই বাংলাদেশি প্রবাসী আবুধাবির বিগ টিকেট সিরিজ ২৮১ ড্র-তে প্রত্যেকে এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।
আবুধাবিতে বসবাসকারী আমরু মিয়া টিকিট নম্বর ১৯৯৮৭৩ দিয়ে এই পুরস্কার জেতেন। জয়ের খবর পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি খুবই খুশি। বিশ্বাসই করতে পারছি না।’ তবে এখনো তিনি অর্থটি কীভাবে ব্যয় করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেননি।
অন্যদিকে, আজমানে বসবাসরত আরেক বাংলাদেশি মোহাম্মদ আরিফুল টিকিট নম্বর ৩১৭৪৯১ দিয়ে একই পরিমাণ অর্থের সান্ত্বনা পুরস্কার পান। তিনিও জয়ের খবরে আনন্দিত হলেও অর্থ ব্যবহারের পরিকল্পনা এখনও চূড়ান্ত করেননি।
এদিকে, আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ টিকেটের লাইভ ড্র, যেখানে ৩ কোটি দিরহাম জ্যাকপট জয়ের সুযোগ থাকছে। পাশাপাশি ওই দিন আরও পাঁচজন বিজয়ী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পাবেন। আগ্রহীরা অনলাইনে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের বিগ টিকেট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories