বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বন্দি নারীদের ওপর লেলিয়ে দেয়া হয় কুকুর, করা হয় শারীরিক নির্যাতন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার

ইসরায়েলের হাইফায় অবস্থিত ডেমন কারাগারে আটক ফিলিস্তিনি নারীরা মারধর ও জোরপূর্বক হিজাব খুলে নেওয়াসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এসব অভিযোগ তুলে ধরে। এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা আনাদোলু।
বিবৃতিতে বলা হয়, কারা কর্তৃপক্ষ বন্দি নারীদের জোর করে কারাগারের উঠানে নিয়ে গিয়ে মাটিতে বসতে বাধ্য করে, তাদের মাথার হিজাব খুলে নেয় এবং শারীরিকভাবে নির্যাতন চালায়। এ সময় নারী বন্দিদের বিরুদ্ধে কুকুর ব্যবহার করা হয় এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
প্রিজনার্স মিডিয়া অফিস জানায়, এ ধরনের নির্যাতনকে তারা সব ধরনের মানবিক আইন ও নীতিমালার “নগ্ন লঙ্ঘন” হিসেবে দেখছে। ডিসেম্বর মাসে চারটি পৃথক ঘটনায় এসব নির্যাতন চালানো হয়েছে, যার ফলে বেশ কয়েকজন নারী বন্দি আহত হন।
সংস্থাটি নারী বন্দিদের নিরাপত্তার সম্পূর্ণ দায় ইসরায়েলের ওপর বর্তায় বলে উল্লেখ করে, চলমান দমন-পীড়নের ধারাবাহিকতা তাদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে বলে সতর্ক করেছে। একই সঙ্গে ড্যামন কারাগারে বন্দী নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান লঙ্ঘন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য মানবাধিকার ও মানবিক সংস্থাগুলির প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে নারী ও শিশুসহ ৯ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের অনেকেই নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, এর ফলে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
এদিকে অক্টোবর ২০২৩ থেকে গাজায় চালানো হামলায় ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ৭১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০২ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার মানুষ আহত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories