বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
বার্তা সংস্থা এএফপিকে পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা রাস্তায় আকস্মিক আক্রমণ চালিয়ে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানান, হামলার সঠিক কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বেকারসডাল এলাকাটি মূলত কয়েকটি বড় সোনা খনির কাছে অবস্থিত হওয়ায় সেখানে সবসময় জনসমাগম থাকে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বারের কাছে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছিল এমন একটি স্থানে বন্দুকধারীরা হামলা চালায়। গুলির শব্দে মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা কোনো কথা না বলেই সাধারণ পথচারী ও আড্ডারত লোকজনকে লক্ষ্য করে গুলি চালাত শুরু করে।
উল্লেখ্য, ৬কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার এবং সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বেকারসডালের এই ঘটনার মাত্র কয়েক দিন আগে, গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীরা হামলায় ১২ জন নিহত হয়েছিল

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories