বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না—এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। ফলে এই পরিস্থিতি মূল্যায়নে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।
হাইকমিশন জোর দিয়ে জানায়, বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে ভারত সতর্ক দৃষ্টি রাখলেও দেশটি তার প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না।
প্রসঙ্গত, নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে ভারত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories