শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

কিমের মাথায় ব্যান্ডেজ, বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৭৮ বার

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মাথায় ছোট্ট ব্যান্ডেজ ও কালো একটি চিহ্ন নিয়ে জনসম্মুখে হাজির হন তিনি। এরপরই শুরু হয় নানা গুঞ্জন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ জানিয়েছে, ২৪ থেকে ২৭ জুলাই একটি সামরিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় উনের মাথার পেছনে ব্যান্ডেজ দেখা যায়। এর আগে ২৯ জুন দলের পলিটব্যুরোর বৈঠকে এবং ১১ জুলাই সঙ্গীত শিল্পীদের একটি অনুষ্ঠানে উনের মাথায় কোনো ব্যান্ডেজ বা চিহ্ন দেখা যায়নি। জুলাইয়ের শেষ দিকে আরেকটি অনুষ্ঠানে উনের মাথায় ব্যান্ডেজ দেখা যায়নি, তবে কালো একটি দাগ ছিল।তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, কিমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক কিছু দেখা যায়নি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories