শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

কনটেন্ট ক্রিয়েটর অ্যাশ ট্রেভিনো গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার
কনটেন্ট ক্রিয়েটর অ্যাশ ট্রেভিনো গ্রেপ্তার

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও সমালোচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা অ্যাশ ট্রেভিনোকে টেক্সাসে কয়েকটি অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর ভেনাসে গ্রেপ্তার করা হয় এবং পরে এলিস কাউন্টি কারাগারে পাঠানো হয় ৩৬ বছর বয়সী এই তরুণীকে।
টিএমজেড’র প্রতিবেদনে বলা হয়েছে, ভেনাস পুলিশ বিভাগের প্রধান জেমস গ্রুম জানিয়েছেন, সক্রিয় অপরাধমূলক পরোয়ানা ছিল অ্যাশ ট্রেভিনোর বিরুদ্ধে। এ কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাড়ির সামনের উঠান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে হেফাজতে নেয়া হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা ঠিক কিসের জন্য ছিল, সেটি স্পষ্ট নয়। এ ব্যাপারে কাজ করা হচ্ছে বলে জানানো হচ্ছে।
এদিকে গ্রেপ্তারের পর জামিনে কারামুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যাশ ট্রেভিনো। ফেরার পথে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। তার আইনি প্রতিনিধি আছে এবং সে লড়াই করবে এই ইনফ্লুয়েন্সারের পক্ষে।
প্রসঙ্গত, অ্যাশ ট্রেভিনো যুক্তরাষ্ট্রের একজন আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত তিনি। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে পাঁচ লাখেরও বেশি ফলোয়ার এই তারকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories