মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ৪৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার
মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ৪৬ বাংলাদেশি আটক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে আরও ৪৬ জন বাংলাদেশি আটক হয়েছেন। দেশটির নিলাই এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশীয় অভিবাসন বিভাগ।
মূলত বৈধ কাগজপত্র ও অনুমতিপত্র না থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস বলছে, নিলাই এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে অভিবাসনসংক্রান্ত বিভিন্ন অপরাধে আটক হওয়া ৪৬ জন অবৈধ অভিবাসীর সবাই বাংলাদেশি পুরুষ।
সেরেমবান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া চার ঘণ্টাব্যাপী এই অভিযানে ১৮ থেকে ৪৩ বছর বয়সী বাংলাদেশি পুরুষদের আটক করা হয়।
তিনি বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ অনুমতিপত্র ও ভ্রমণ নথি না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করার মতো অভিযোগ রয়েছে।
আটকের পর সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লেংগেং অভিবাসন ডিপোতে নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত আগস্টের প্রথম সপ্তাহে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ দিয়ে প্রবেশের সময় ২৬ বাংলাদেশিকে আটক করেছিল দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (এমবিসিএ)। পৃথক দুটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাদের আটক করা হয়।
সেসময় দেশটির সংবাদমাধ্যম এনএসটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছিল, মালয়েশিয়ার কেএলআই-১ দিয়ে সন্দেহজনক প্রবেশের সময় ২৬ জন বাংলাদেশি নাগরিকের ‘সমন্বিত প্রবেশ’ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে এমবিসিএ জানায়, মালয়েশিয়াতে ভ্রমণ ভিসার সুবিধা নিয়ে, কাজের সন্ধানে আসছে বহু বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা। এই ধরনের প্রবেশের প্রচেষ্টাকে সহায়তা বা মদত দেয়ার জন্য যে কোনও পক্ষকে আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকারও আহ্বান সেসময় জানিয়েছিল এমবিসিএ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories