বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার

পাকিস্তানের সেনাদের হামলায় শুক্রবার ও শনিবার মিলে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে।
সংবাদমাধ্যমটি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে, বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে। সূত্র জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে।
আফগান সেনাদের হামলার জবাবে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে। তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে, সেজন্য পরে রকেট লঞ্চার, কামান এবং অন্যান্য ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়।
এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একটি সূত্র দাবি করেছে, সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়।
সূত্র আরও দাবি করে, প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় এবং সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories