শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

রাস্তা ময়লা করার অভিযোগের জবাবে যা জানালেন কঙ্গনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার

সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বলিউড তারকা ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত এবার জড়ালেন পরিবেশ সচেতনতা ঘিরে নতুন বিতর্কে। সম্প্রতি বারাণসী সফরে গিয়ে রাস্তার ধারের চাট (টিকিয়া-ছোলা) খেতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন কঙ্গনা। আর এরপরই শুরু হয় সমালোচনার ঝড়।
নেটিজেনদের একাংশ অভিযোগ তোলে খাওয়া শেষে ময়লা প্লেটটি নাকি তিনি রাস্তায় ফেলে দিয়েছেন, ফলে বারাণসী শহরের পরিচ্ছন্নতা নষ্ট হয়েছে। এই ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। তবে অভিযোগের জবাবে কঙ্গনা দ্রুতই পাল্টা ব্যাখ্যা দেন। নিজের শেয়ার করা ছবিগুলোর কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে এনে তিনি জানান, যেখানে তিনি দাঁড়িয়ে খাবার খাচ্ছিলেন, ঠিক তার পাশেই একটি ডাস্টবিন ছিল। তার দাবি, প্লেটটি তিনি সেই নির্দিষ্ট পাত্রেই ফেলেছেন, রাস্তায় নয়।
কঙ্গনা কড়া ভাষায় সমালোচকদের উদ্দেশে লিখেছেন, মিথ্যা অভিযোগ করার আগে চারপাশটা দেখুন। বারাণসী তো দূরের কথা, আমি কোনও শহরেই আবর্জনা ফেলে নোংরা করি না।
তবে অভিনেত্রীর ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থেমে যায়নি। কেউ কেউ মন্তব্য করছেন, কঙ্গনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করতেই প্রথমে ডাস্টবিনটি ক্যামেরায় দেখানো হয়নি। আবার অনেকে মনে করছেন, জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ার কারণে তাকে প্রতিটি কাজেই অতিরিক্ত নজরদারির মুখোমুখি হতে হয়। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনো চলছে তর্ক-বিতর্ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories