শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

পবিপ্রবিতে শিবিরের “তারুণ্যের সেমিনার-২০২৫” অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার উদ্যোগে দিনব্যাপী “তারুণ্যের সেমিনার–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে আয়োজিত এ সেমিনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি পৃথক সেশনে সম্পন্ন হয়।
প্রথম সেশনটি সকাল ১০টায় “মেয়েদের উচ্চশিক্ষা অর্জনে পর্দা কি অন্তরায়? ও ইবাদতের ধারণা” শীর্ষক আলোচনার মাধ্যমে শুরু হয়। এতে বিভিন্ন অনুষদের ছাত্রীদের অংশগ্রহণে পর্দার প্রকৃত অর্থ, উচ্চশিক্ষায় মেয়েদের অগ্রগতি এবং ইবাদতের সঠিক উপলব্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় সেশনটি দুপুর ২টায় “ছেলেদের উচ্চশিক্ষা অর্জনে নৈতিক চরিত্র কি সহায়ক? ও ইবাদতের ধারণা” শীর্ষক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদের নৈতিক উন্নয়ন, চরিত্র গঠন এবং ইসলামী জীবনব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিপ্রবি শাখার সভাপতি জান্নাতুল নাইম জীবন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ এবং কৃষি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. কেরামত আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন।
অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও পরিশীলিত চরিত্র অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
দিনব্যাপী এ সেমিনারে শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ আয়োজকদের আশা জাগিয়েছে যে এটি তরুণদের নৈতিক বিকাশ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories