শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

অপু-সজলের ‘দুর্বার’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন সিনেমা ‘দুর্বার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। আগামী ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস ও সজল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নির্মাতার ভাষ্য, ‘‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা, তবে এখনই গল্পের বিস্তারিত প্রকাশ করতে চান না তিনি। পরিকল্পনা অনুযায়ী, একটানা শুটিং চলবে এবং দ্রুত দৃশ্যধারণ শেষ করা হবে
শুটিং শুরুর আগে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। সজল, অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা নিয়মিত রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মূল শুটিংয়ের আগে ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট হওয়ার কথাও জানা গেছে।
এই সিনেমায় অপু-সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। যদি সবকিছু পরিকল্পনামতো এগোয়, তবে আগামী বছরের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দুর্বার’।
এদিকে ‘দুর্বার’-এর পাশাপাশি অপু বিশ্বাস আরও নতুন কাজে যুক্ত হয়েছেন। তিনি সম্প্রতি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সহশিল্পী আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই অপু ‘সিক্রেট’-এর শুটিংয়ে যুক্ত হবেন বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories