শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

আফসানা মিমির নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির নামে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালু হয়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে কেউ একজন তার পরিচয়ে বিনোদন অঙ্গনের শিল্পী, সাংবাদিকসহ পরিচিতজনদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং মেসেঞ্জারে বার্তাও দিচ্ছেন। বিষয়টি অনেকের নজরে এলে তারা আসল আফসানা মিমিকে অবহিত করেন।
এ বিষয়ে আফসানা মিমি জানান, তিনি কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। সংবাদমাধ্যমে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভুয়া। কে বা কারা এসব করছে, আমি জানি না। তার স্বজন, বন্ধু ও সহকর্মীরাও নিশ্চিত করেছেন যে মিমির নামে চালু হওয়া অ্যাকাউন্টটি মিথ্যা এবং এটি ব্যবহার করা হচ্ছে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে।
জনপ্রিয় তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার প্রবণতা নতুন নয়। এমন ভুয়া পরিচয় ব্যবহার করে অনেক সময় প্রতারণা, বিভ্রান্তি অথবা মানহানির মতো সমস্যা দেখা দেয়। এ কারণে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আফসানা মিমি।
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি নাটক, টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণেও দক্ষতা দেখান তার পরিচালিত ধারাবাহিক ‘শূন্যের ওপর দিয়ে’ এবং ‘ডুব সাঁতার’ বিশেষভাবে প্রশংসিত। দীর্ঘ ক্যারিয়ারে ‘কর্কশ কণ্ঠে’, ‘বন্ধন’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি আফসানা মিমি বড় পর্দায় ফিরে এসে ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় আসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories