সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

কনকনে শীতে ৬ ডিগ্রিতে নামবে তাপমাত্রা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার
কনকনে শীতে ৬ ডিগ্রিতে নামবে তাপমাত্রা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও

হিমেল হাওয়ায় প্রকৃতিতে জেঁকে বসতে শুরু করেছে শীত। ইতোমধ্যে ১১ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশে হানা দিতে পারে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ৬ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এছাড়াও চলতি মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়।
ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ডিসেম্বরে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। সেই সঙ্গে এ মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
এছাড়াও চলতি ডিসেম্বরে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories