মহামারি করোনা থেকে নিরাপদে থাকতে যুক্তরাজ্য করোনার বুস্টার ডোজ দেবে। প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।
সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। খবর রয়টার্সের।২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। পরে দেশটিতে অন্য কোম্পানির টিকাদানও শুরু হয় দেশটিকে সাড়ে ৪ কোটির বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।
Leave a Reply