সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে আজ ভোর ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের
রোববার (৩০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার ঢাকায় বাতাসের গতি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২) কিলোমিটার থাকতে পারে।
দ্বিতীয় দিন (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; তৃতীয় দিন (২ ডিসেম্বর) সকাল ৯টা থে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে; চতুর্থ দিন (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে; পঞ্চম দিন (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories