বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে কোভিড ভ্যাকসিনে ১০ শিশুর মৃত্যু, বলছে অভ্যন্তরীণ নথি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার
যুক্তরাষ্ট্রে কোভিড ভ্যাকসিনে ১০ শিশুর মৃত্যু, বলছে অভ্যন্তরীণ নথি

যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে সম্ভবত কোভিড-১৯ ভ্যাকসিনের কারণে। এমনটাই উল্লেখ করা হয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) এক অভ্যন্তরীণ নথিতে। এতে বলা হয়েছে, মৃত শিশুদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে মায়োকার্ডাইটিসে, যা হৃদপিণ্ডে প্রদাহজনিত সমস্যা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় শুক্রবার এই তথ্য সামনে আসে। এদিকে প্রকাশিত এ তথ্য নিয়ে মন্তব্য করার অনুরোধ জানানো হলেও এফডিএ’র অন্তর্ভুক্ত স্বাস্থ্য বিভাগ (এইচএইচএস) তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি।
প্রসঙ্গত, এই খবরে এমন এক সময় প্রকাশিত হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র কোভিড ভ্যাকসিন নীতিতে বড় পরিবর্তন এনেছেন। তিনি ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং বিশেষ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ভ্যাকসিন গ্রহণের সুযোগ সীমিত করে দিয়েছেন। অর্থাৎ এখন থেকে ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং বিশেষ ঝুঁকিতে থাকা ব্যক্তিরাই কেবল ভ্যাকসিন নিতে পারবেন।
মূলত কেনেডি দীর্ঘদিন ধরে টিকা-বিরোধী প্রচারণার সঙ্গে জড়িত রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরও তিনি ভ্যাকসিনকে অটিজম রোগের সঙ্গে যুক্ত করেছেন এবং যুক্তরাষ্ট্রের টিকাদান নীতিমালা নতুন করে তৈরির উদ্যোগ নেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ ওই নথিটি তৈরি করেছেন এফডিএ’র প্রধান মেডিকেল ও বৈজ্ঞানিক কর্মকর্তা বিনয় প্রসাদ। তবে নথিতে শিশুদের বয়স, তাদের শারীরিক অবস্থা বা কোন কোম্পানির ভ্যাকসিন নেয়া হয়েছিল— এ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
বিনয় প্রসাদ এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ উদঘাটন’ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, ভ্যাকসিন তদারকি আরও কঠোর করা হবে। এর মধ্যে সব ভিন্ন ভিন্ন বয়স বা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা স্টাডি বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories