বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় বর্ণিল অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের এডিটর (প্ল্যানিং) এরফানুল হক নাহিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সনক দ্রাবিড় ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা প্রদান করা হয় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন আমিনুল আশরাফ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন মুরাদ হাসানসহ আরও বেশ কয়েকজন শিক্ষককে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মশিউর রহমান। দিনব্যাপী আলোচনা শেষে শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনমেলার উচ্ছ্বাসমুখর পরিবেশে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories