রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ভারতে আজও করোনাক্রান্ত ৪০ হাজারের বেশি মানুষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৬৬ বার

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে আজও ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার ১৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪২২ জনের।

এ নিয়ে দেশটিতে মোট করোনাক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জন। মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনে।গত সপ্তাহের মঙ্গলবার ১৩২ দিন পর দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামার পর থেকে আবারও বেড়ে চলেছে সংক্রমণ। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। এর আগে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। শনিবার ৪১ হাজার ৬৪৯ জন ও রোববার আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৯ কোটি ৯০ লাখ ২২ হাজার জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪০ হাজার জনের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories