বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

এবার ভূমিকম্পে কাঁপলো সৌদি-ইরাক-ইরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার

ভূমিকম্পে কেঁপে উঠেছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৪।
একই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫.০৯।
সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
একই সময়ে ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories