মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

অ্যান্ড্রয়েড ফোনে যুক্ত হলো নতুন ফিচার, চমক থাকছে ব্যবহারকারীদের জন্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার

দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের জন্য এয়ারড্রপ ছিল দ্রুত ফাইল শেয়ারের অনন্য সুবিধা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কুইক শেয়ার ব্যবহার করলেও দুই ভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল আদান-প্রদানের সীমাবদ্ধতা থেকেই গেছে। এবার সেই বাধা ভেঙে দিল গুগল। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সরাসরি আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসে ফাইল পাঠাতে পারবেন, তাও এয়ারড্রপের মাধ্যমেই। এই সুবিধা প্রথমে আসছে পিক্সেল ১০ সিরিজে, পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও উন্মুক্ত হবে।
অনেকে ভেবেছিলেন, দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এমন ব্যবস্থা এসেছে। তবে গুগল নিশ্চিত করেছে এটি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্ভাবন, অ্যাপলের কোনো সহযোগিতা ছাড়াই। গুগলের এক মুখপাত্র বলেছেন, কোনো বিকল্প ট্রিক নয়, পুরো সিস্টেমই তারা শুরু থেকে তৈরি করেছে। ভবিষ্যতে অ্যাপল চাইলে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
যেভাবে কাজ করবে নতুন সুবিধা: পিক্সেল ১০ ব্যবহারকারী যদি কোনো আইফোনে ফাইল পাঠাতে চান—
প্রথমে আইফোনে এয়ারড্রপ ‘এভরিওয়ান’ মোডে চালু করতে হবে।
এরপর পিক্সেল ফোনে কুইক শেয়ার চালু করলে সেই আইফোনটি দেখা যাবে।
সেখান থেকেই ছবি, ভিডিও, ডকুমেন্টসহ যেকোনো ফাইল পাঠানো যাবে।
একই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ফাইল গ্রহণ করতে পারবেন।
নতুন এ ফিচার নিয়ে নিরাপত্তা প্রশ্ন উঠতেই গুগল জানিয়েছে এতে কোনো ধরনের ঝুঁকি নেই। ডিভাইস-টু-ডিভাইস ডাইরেক্ট কানেকশন তৈরি হয়। কোনও তথ্য সার্ভারে যায় না, ফলে ডেটা সংরক্ষণ বা নজরদারির সুযোগ নেই। পুরো সিস্টেম বিশেষজ্ঞদের একাধিক পর্যবেক্ষণ ও পরীক্ষার মধ্য দিয়ে বাস্তবায়ন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories