বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ, সাংবাদিক আহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোর জের ধরে ছাত্রশিবিরের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পেশাগত দায়িত্ব পালন কালে ছাত্রদলের হামলার শিকার হয় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও সদস্য আল-আমিন মৃধা।
জানা যায়, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কলেজের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকে ব্যানার টানায় শাখা ছাত্রশিবির। কলেজের ফটকে থাকা স্বাধীনতা গ্রাফিতি আড়াল হয়ে যাওয়াকে কেন্দ্র করে সে ব্যানার খুলে ফেলে ছাত্রদল নেতারা।
এই ঘটনায় পুনরায় ব্যানার টানাতে যায় শাখা ছাত্রশিবিরের নেতারা। এসময় তাদের বাঁধা দিতে এলে ছাত্রদল ও শিবির কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় গুরুতর হামলার শিকার হন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তাওসিফ মাইমুন ও সাংবাদিক সমিতির সদস্য, ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আল-আমিন মৃধা ও তরুণ কণ্ঠের কলেজ প্রতিনিধি সাদিক।
এ বিষয়ে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান বলেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল এবং শিবির এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
কিসের ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories