বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

বন্ধ ঘোষণা: হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার

ভূমিকম্পে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে রোববার (২৩ নভেম্বর) থেকে আগামী ২ সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন।
হল বন্ধ ঘোষণার সিদ্ধান্তকে কেউ কেউ স্বাগত জানালেও অধিকাংশ শিক্ষার্থীই অসন্তুষ্ট। শিক্ষার্থীরা বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়।
এদিকে, হল বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ বিভিন্ন দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান করেছেন আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) রাতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধের ঘোষণার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেন বেশ কিছু শিক্ষার্থী।
হল বন্ধের বিষয়ে ঢাবি প্রক্টর জানান, রোববার থেকে আগামী ২ সপ্তাহ বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কাল (রোববার) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় আবারও চালু করা হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories