বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাইজেরিয়ায় স্কুল থেকে ২২০ জনের বেশি শিক্ষার্থী-শিক্ষককে অপহরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। কর্তৃপক্ষ শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ।
ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ২১৫ শিক্ষার্থীই ছাত্রী। এছাড়া আরও ১২ জন শিক্ষককে তুলে নিয়ে গেছে হামলাকারীরা।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে নিরাপত্তাহীনতা ঘিরে উদ্বেগ বাড়তে থাকায় পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে।
অপহরণের ঘটনায় সৃষ্ট সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট বোলা টিনুবু আন্তর্জাতিক সফর বাতিল করেছেন, যার মধ্যে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগদানও অন্তর্ভুক্ত ছিল।
গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করে বন্দুকধারীরা।
এ ছাড়াও দেশের পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলার ঘটনায় দু’জন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে—যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যাকাণ্ড নিয়ে সামরিক পদক্ষেপের হুমকির পরপরই সংঘটিত একাধিক সহিংসতার অংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories